
এক মাসের মধ্যেই ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলে। রবিবার সকালে পুরুলিয়ার মানবাজারে পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বনদফতরে।
এরপরেই বনকর্মীরা নিশ্চিত করেছে পায়ের ছাপগুলো বাঘেরই। গতবছর ডিসেম্বরের শেষে খাঁচাবন্দি হয়ে ওড়িশায় ফিরে গিয়েছিল বাঘিনী জিনত। তারপরেই ঝাড়খণ্ডের দলমা থেকে একটি বাঘ সীমানা পেরিয়ে ফের এরাজ্যে ঢুকে পড়ে। বনকর্মীদের অনুমান জিনতকে অনুসরণ করেই জঙ্গলমহলে ঢুকেছে বাঘটি। যাকে জিনতের প্রেমিক বলছে বনকর্মীরা। এই বনাঞ্চলে পর্যাপ্ত খাবার রয়েছে বলে লোকালয়ে ঢুকছে না বাঘ। তাই ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াকে নিরাপদ জায়গা বলেই মনে করছে বাঘ।
অন্যদিকে সুন্দরবনে ফের বাঘের দেখা পেলেন পর্যটকরা। বনিক্যাম্প সংলগ্ন এলাকা আজমলমারী জঙ্গল সংলগ্ন বেনিফিলি পর্যটকদের ক্যামেরাবন্দি হয়েছে বাঘ।
