
বন্ধুর সামনেই তরুণীর শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন যুবক। আবারও লেকটাউনে শ্লীলতাহানির ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। জানা গিয়েছে মঙ্গলবার রাতে বন্ধুর সঙ্গে নাচের স্কুল থেকে ফিরছিলেন ওই তরুণী।
অভিযোগ তখনই বাইকে করে যাওয়ার সময় দুই যুবক তরুণীকে কটূক্তি করে। প্রতিবাদ করায় বাইক থেকে নেমে তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তখনই তরুণীর বন্ধু বাধা দিলে তার ওপর চড়াও হয় অভিযুক্তরা। কোনওমতে পালিয়ে পাশেই দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের অফিসে আশ্রয় নেয় ওই যুগল। তাঁরা কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদকে মোবাইলে তুলে রাখা অভিযুক্তদের ছবি দেখালে তিনি ফোনে তাঁর অফিসে ডেকে পাঠান। কিন্তু অভিযুক্তরা জানায় তাঁরা ব্যস্ত আছেন যেতে পারবেন না। এরপরেই পুরো বিষযটি তিনি পুলিশকে জানায়। ফোননম্বর দিয়ে ট্রেস করে জানা যায় অভিযুক্তরা দমদম পার্কের একটি হোটেলে আছেন। সেখানেই সিভিল ড্রেসে পুলিশকে নিয়ে হাজির হন কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ ও তাঁর দলবল। সেই হোটেলে জন্মদিনের পার্টি চলছিল। ওই যুবকের সঙ্গে আরও দুটি মেয়ে ছিল। এরপরেই পুলিশের সামনেই অভিযুক্তদের মারধর করেন কাউন্সিলর।
পরে পুলিশ দুই অভিযুক্তকে আটক করে। ওই হোটেলে বেআইনি কার্যকর্মেরও অভিযোগ উঠেছে। যদিও তা অস্বীকার করেছেন হোটেল মালিক।
