
রাজনীতিতে বয়স কোনও ফ্যাক্টর নয়। ডোনাল্ড ট্রাম্পের জয়ে প্রসঙ্গ টেনে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স তত্ত্ব ওড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন দল প্রয়োজন নেই মনে করলে যেদিন বলবে সেদিন বেরিয়ে যাবেন।
তাঁর কথায় গ্রহণযোগ্যতা থাকলে কাজ চালিয়ে যেতে কোনও সমস্যা হয় না। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ বলেছেন ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, যে বয়স কোনও ফ্যাক্টর নয় রাজনীতিতে। ৭৮ বছর বয়সে যদি কর্মক্ষমতা থাকে, যদি পপুলারিটি থাকে, মানুষের গ্রহণযোগ্যতা থাকে, তবে যে জিতে আসতে পারে। বরাবরই রাজনীতিতে বয়সের লিমিট নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রাম্পের বয়সের তত্ব সামনে এনে কার্যত তৃণমূলকেই বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন আমেরিকা যতই উন্নত, শিক্ষিতদের দেশ হোক না কেন সেখানকার মানুষদের মধ্যে জেন্ডার বায়াসনেস রয়েছে। সেটা ডোনাল্ড ট্রাম্পের জয়ই প্রমাণ করে।






