গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata চাকরির আবেদনের বয়সসীমা বাড়ল ৫ বছর

    চাকরির আবেদনের বয়সসীমা বাড়ল ৫ বছর

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নিয়োগ দুর্নীতিকাণ্ডে জীবনের বেশ কয়েকটা বছর নষ্ট করে ফেলা চাকরিপ্রার্থীদের কথা বিবেচনায় এবার আবেদনের বয়সসীমা আরও ৫ বছর বাড়ানো হয়েছে। সোমবার ৫ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিকের সঙ্গে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।
    ওই বৈঠকে চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে ২০১৫ সালের পর বাংলায় নিয়োগ কার্যত থমকে ছিল। সেই কথা মাথায় রেখেই এবার সরকারি এবং শিক্ষকদের চাকরিতে আবেদনের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতে সরকারে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির যে সমস্ত মারাত্মক অভিযোগ উঠেছিল, তার মধ্যে অন্যতম ছিল নিয়োগ দুর্নীতি। ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, এই অভিযোগে ক্ষতবিক্ষত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। রাস্তায় নেমে আন্দোলন করেছেন বঞ্চিত, কিংবা চাকরিহারারা।
    অনেকের এমন অভিযোগও ছিল যে নতুন করে পরীক্ষায় বসতে হলে বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে সেদিক থেকে বিরাট স্বস্তি পাবেন চাকরিপ্রার্থীরা।