
কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে বিরোধী দলনেতার ওপর প্রাণঘাতী হামলা, এটাই তৃণমূলের রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন যেখানে ধর্মীয় উৎসবও নিরাপদ নয়।
যেখানে বিরোধীদের রক্ত ঝরিয়ে শাসকদল আনন্দ পায়। কালীপুজোর প্রাক্কালে এই হামলা যেন বাংলার বুক থেকে শান্তির প্রদীপ নিভিয়ে দেওয়ার চেষ্ট। তিনি আরও লিখেছেন বাংলায় হিন্দুরা নিরাপদ নন। বিরোধীরা নিরাপদ নয়। প্রশাসন নীরব দর্শকে ভূমিকা নেয়।
তৃণমূল কংগ্রেস বাংলাকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। শেষে তিনি লিখেছেন এবার বাংলার মানুষ জেগে উঠবেন। বাংলাই এর জবাব দেবে।







