বালুরঘাটে ধুন্ধুমার, সুকান্ত-র মিছিলে লাঠিপেটা

0
2011
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার বালুরঘাট। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এসডিও অফিসের সামনে পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়।
পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। এসডিও অফিসের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এরপর বিজেপি কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। সুকান্ত মজুমদার বলেছেন পুলিশ লাঠিচার্জ করে বাঁচাতে পারেনি, আগামীদিনেও পারবে না।
পুলিশ শান্তিপূর্ণ ডেপুটেশনে অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন।