
রাজ্যজুড়ে নারী নির্যাতন, খুন-ধর্ষণের প্রতিবাদে দুর্গাপুর ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ এরাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন।
রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেনি নেত্রী। এদিকে কার্যত একই ইস্যুতে কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে লালবাজারে ডেপুটেশন দিতে গেলে বাধা দেয় পুলিশ। লালবাজারের কিছু আগেই পুলিশ কংগ্রেস কর্মীদের আটকালে ধুগ্ধমার পরিস্থিতি তৈরি হয়। এরপরেই কার্যত টেনে হিঁচড়ে কংগ্রেস কর্মীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। অভিযোগ হাসপাতালে কোনও চিকিৎসায় পায়নি তরুণী। এরপর কিশোরীর মৃত্যুর খবর পৌঁছতেই চিকিৎসকের ওপর চড়াও হন পরিবারের লোকজন। আবু বক্কর সিদ্দিকি নামে এক চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ।
চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আইসিইউতে চিকিৎসাধীন কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনায় এক সাফাইকর্মীকে গ্রেফতার করে ডায়মণ্ড হারবার থানার পুলিশ।







