
শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল’কে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক’কে।
জানা যাচ্ছে, বুধবার সন্ধে নাগাদ আসানসোল থেকে ফেরেন অগ্নিমিত্রা পাল। সেখানে তাঁর একাধিক কর্মসূচি ছিল। হঠাৎ অসুস্থ বোধ করায় সেই কর্মসূচি কাটছাঁট করে বুধবার সন্ধেয় কলকাতায় ফেরেন তিনি। তারপরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অগ্নিমিত্রাকে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি কাশি নিয়ে ভুগছিলেন বিজেপি নেত্রী। তারপরেই গতকাল থেকে বাড়তে থাকে শ্বাসকষ্ট। এরপরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।








