এতদিন কোথায় ছিলেন, মিষ্টি বাড়িয়ে প্রশ্ন অগ্নিমিত্রাকে

0
717
ছবি সৌজন্যে : নিজস্ব
বিধায়ক অগ্নিমিত্রাকে দেখে বাড়িয়ে দেওয়া হল মিষ্টি। কেউ আবার জানতে চাইল তাঁর অফিস কোথায়।
আসানসোলের ডামরা এলাকায় যেতেই অস্বস্তিতে পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে আসানসোলের ৮৭ নম্বর ওয়ার্ডের ডামরা এলাকায় অগ্নিমিত্রা পাল এলাকায় যেতেই ঘিরে ধরেন স্থানীয়রা। তাদের কেউ মিষ্টি বাড়িয়ে দিয়েছেন। কেউ আবার প্রশ্ন করেছেন আগে আসেননি কেন, ভোট এসেছে বলে এলাকায় এসেছেন। মানুষের এমন প্রশ্নে বিব্রত বোধ করেন অগ্নিমিত্রা পাল। যদিও তিনি স্বাভাবিকভাবে উত্তর দিয়েছেন, জানিয়েছেন তিনি অনেকবার এখানে এসেছেন। সবসময় আসতে না পারলেও বিজেপির নেতাকর্মীরা সারাক্ষণ এলাকায় থাকেন। তাঁর অফিস কোথায় সবাই জানে। এরপরেই তিনি এলাকা ছাড়েন। বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন শুধু অগ্নিমিত্রা পাল নন, কুলটির বিধায়ক অজয় পোদ্দারকেও এলাকার মানুষ খুঁজে পান না। তাই মানুষ মিষ্টি খাইয়ে কথা শোনাতে চাইছেন।
জবাবে অগ্নিমিত্রা পাল বলেছেন স্থানীয় মানুষ নয়, তৃণমূলের লোকজন তাঁকে হেনস্থা করেছেন। এরপরেও তৃণমূল তাঁকে দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।