‘নোংরায় জরিমানা’, গড়িয়াহাট বাজারে বার্তা অগ্নিমিত্রার

0
27
ছবি সৌজন্যে : নিজস্ব
সোমবার, সপ্তাহের শুরু দিনই সাতসকালে আচমকাই গড়িয়াহাট বাজারে পৌঁছে গিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুর দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজারে মন্ত্রী ঢুতেই শোরগোল পড়ে যায়।
বাজারের প্রত্যেকটি দোকান ঘুরে দেখেন তিনি। বাজারে অপরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ধমক দিতেও শোনা যায় তাঁকে। পাশাপাশি বাজারের ভিতরে অবৈধ পার্কিং নিয়ে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। প্রত্যেকটি দোকানে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক।
মাছ-মাংসের দোকানের ড্রেনেজ সিস্টেমেও বাড়তি নজর দিতে হবে। নোংরা করলেই জরিমানা দিতে হবে বলেই ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিতে শোনা যায় অগ্নিমিত্রা পালকে চলাচলের রাস্তায় দোকানের অতিরিক্ত জিনিসপত্র দেখে ব্যবসায়ীদের অবিলম্বে এই জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেন।