গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International দিল্লি – বার্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষর

    দিল্লি – বার্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষর

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স

    জার্মানির চান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ় দু’দিনের সফরে ভারতে এসেছেন। সোমবার গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।

    তার পর দু’ দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক বিষয়ে সমঝোতাপত্র,মউ স্বাক্ষরিত হয়েছে। বলা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বোঝাপড়া আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে নয়াদিল্লি এবং বার্লিন। পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার নিয়েও বোঝাপড়া আরও বৃদ্ধির কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতীয়দের জার্মানিতে থাকার ক্ষেত্রে ট্রানজ়িট ভিসা লাগবে না বলে জানানো হয়েছে। জার্মানির স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে ভারতের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভিবাসনকে বৈধতা দেওয়ার কথাও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। দু’ দেশের মধ্যে তথ্য এবং মেধার আদানপ্রদান বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং জার্মানির চান্সেলর মের্ৎজ়। সমরাস্ত্র আমদানির ক্ষেত্রে ভারত এখনও অনেকটাই রাশিয়ার উপরে নির্ভরশীল। রিপোর্ট অনুসারে, নয়াদিল্লির এই রুশ-নির্ভরতা কাটাতে চায় বার্লিন।সে ক্ষেত্রে তারা ভারতকে উন্নত সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি।বর্তমানে বার্লিনের সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫ হাজার কোটি ডলার ,ভারতীয় মুদ্রায় ৪৫ হাজার কোটি টাকারও বেশি।

    জার্মানির প্রায় ২ হাজার সংস্থা এখন ভারতে কাজ করে।এই দুইয়ের পরিমাণ আরও বাড়াতে চায় ভারত এবং জার্মানি। এদিকে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের আলোচনা চলছে। মের্ৎজ়ের এই সফর এই আলোচনাকে ত্বরান্বিত করতে পারে বলে মনে করা হচ্ছে।