লোকভবনে কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার

0
109
ছবি সৌজন্যে : নিজস্ব

বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকার নীরব কেন, প্রশ্ন তুলে লোকভবনে কংগ্রেসের বিক্ষোভ উত্তেজনা ছড়িয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে মিছিল করে লোকভবনের সামনে যেতেই বাধা দেয় পুলিশ।

এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে লোকভবনের সামনের এলাকা। টেনে হিঁচড়ে আটক করা হয় কংগ্রেস কর্মী সমর্থকদের। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেস নেতাদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

একইসঙ্গে মনরেগার নাম বদলে জিরামজি করায় ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলতেই চক্রান্ত করেছে বিজেপি।