গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National বিধানসভায় তাস খেলে কৃষিমন্ত্রী পেলেন ক্রীড়া মন্ত্রক!

    বিধানসভায় তাস খেলে কৃষিমন্ত্রী পেলেন ক্রীড়া মন্ত্রক!

    0
    94
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মহারাষ্ট্র বিধানসভা অধিবেশন চলাকালীন মোবাইলে তাস খেলার মাশুল দিতে হয়েছে কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে-কে।
    প্রবল বিতর্কের মধ্যে তাঁকে কৃষি দফতরের দায়িত্ব থেকে সরিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের। দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, দত্তাত্রেয় ভরণেকে মহারাষ্ট্রের কৃষি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বৈঠকের পরেই মন্ত্রিসভায় ওই রদবদল করা হয়েছে বলে খবর।
    গত মাসে বিধানসভায় অধিবেশন চলাকালীন নিজের আসনে বসে মোবাইলে জঙ্গলি রামি খেলার অভিযোগ ওঠে মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের বিরুদ্ধে। আর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া। তারপরই শোরগোল পড়ে যায় মহারাষ্ট্রে।