গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বলিউডে দাপট দেখালেন আহান 

    বলিউডে দাপট দেখালেন আহান 

    0
    225
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    বলিউডে যোগ হলো নতুন এক নাম,আহান পান্ডে। চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে এই স্টার কিড মোহিত সুরি পরিচালিত সাইয়ারা ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করলেন।

    আর প্রথম ছবিতেই যেন বাজিমাত,অনীত পাড্ডার বিপরীতে অভিনীত সাইয়ারা মুক্তির প্রথম দিনেই আয় করেছে ২০ কোটি  টাকা। দ্বিতীয় দিনে সেই অঙ্ক গিয়ে ঠেকেছে ২৪ কোটিতে। অর্থাৎ মাত্র দু’ দিনেই ছবিটির মোট আয় ছাড়িয়েছে ৪৪ কোটি  টাকা।এই আয় দিয়ে আহান পিছনে ফেলে দিয়েছেন এক ঝাঁক তারকাসন্তানকে, যারা বিগত বছরগুলোতে বলিউডে অভিষেক করেছিলেন। ২০১৪ সালে হিরোপান্তি ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন টাইগার শ্রফ। প্রথম দিনের আয় ছিল ৬.৫ কোটি টাকা।২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেদারনাথ ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন সারা। ছবিটির প্রথম দিনের আয় ছিল ৫ কোটি টাকা। এদিকে জাহ্নবী কাপুর ও ঈশান খট্টর-র ,সাইরাত-এর হিন্দি রিমেক ধড়ক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। শুরুটা হয়েছিল ৭.১ কোটি টাকার আয় দিয়ে।আর,২০১৯ সালে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার সঙ্গে স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু , ছবিতে অভিষেক করেন অনন্যা পান্ডে। ছবিটির প্রথম দিনের আয় ছিল ১২ কোটির বেশি। ওদিকে,সুনীল শেঠির ছেলে আহান তড়প ছবির মাধ্যমে বলিউডে আসেন ২০২১ সালে। সে ছবির প্রথম দিনের আয় ছিল ৪ কোটির বেশি। অন্যদিকে জুনায়েদ খান ও খুশি কাপুরের অভিষেক ছবি,লাভিয়াপ্পা প্রথম দিনেই আয় করে মাত্র ১ কোটি ১৫ লাখ কোটি টাকা।

    সম্প্রতি মুক্তিপ্রাপ্ত,আঁখে কি গুস্তাখিয়াঁ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন শানায়া কাপুর। প্রথম দিনের আয় ছিল মাত্র ৩৫ লাখ টাকা।