
রোমান্টিক ঘরানার বলিউড ছবি সাইয়ারা মুক্তির পর যেন ঝড় তুলেছে প্রেক্ষাগৃহে। অ্যাকশন সিনেমার ভিড়ে নবাগত জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার এই ছবি দর্শকের মন জয় করে নিয়েছে।
বক্স অফিসে চমৎকার সাড়া ফেলে দেওয়া এই জুটিকে ঘিরে এখন ফ্যানদের আগ্রহ তুঙ্গে। অন্তর্জাল জুড়েও চলছে তুমুল আলোচনা।একের পর এক নতুন প্রস্তাব আসছে তাদের কাছে।এরই মাঝে জানা গিয়েছে,সিনেমায় যিনি আহান পান্ডে নামে পরিচিত তার আসল নাম আদৌ,আহন নয়।এক সাক্ষাৎকারে নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।আহান বলেছেন,তাঁর আসল নাম যশ। তবে আহান নামেই পরিচিত হচ্ছেন পর্দায়।সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, তার এই আসল নাম যশ মিলে গেছে তার প্রথম সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস-এর নামের সঙ্গে।তিনি বলেছেন, যশরাজ ফিল্মসে কাজ করাটা ছিল তাঁর স্বপ্ন।
আজ যখন তাঁর প্রথম সিনেমাই ওখান থেকে প্রযোজিত হলো, তখন মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হয়েছে।উল্লেখ্য,চলচ্চিত্রে অভিষেকেই দর্শকের এমন ভালোবাসা পাওয়া যেকোনো শিল্পীর জন্য দারুণ পাওয়া। আর নাম নিয়েই যে এমন গল্প থাকতে পারে, সেটাও অনেকে ভাবেননি।









