গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National আহমেদাবাদ-ব্রিটেনগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, বাতিল উড়ান

    আহমেদাবাদ-ব্রিটেনগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, বাতিল উড়ান

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    ফের এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-ব্রিটেন বিমানে যান্ত্রিক গোলযোগ। যান্ত্রিক ত্রুটির কারণে বাতিলই করে দিতে হয়েছে ওই বিমান। মঙ্গলবার নয়াদিল্লি থেকে আহমেদাবাদ বিমানবন্দরে আসে এয়ার ইন্ডিয়ার এআই১৫৯ বিমানটি। যাত্রীদের নিয়ে ব্রিটেনের লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
    তারপরেই বিমানটির যাত্রা বাতিল করা হয়েছে। বিমান থেকে নামিয়ে আনা হয়েছে যাত্রীদের। গত বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউউকগামী বিমান দুর্ঘটনার কবলে পড়লে মৃত্যু হয় বিমানের ২৪১ জন যাত্রীর। ওই দুর্ঘটনার পরেই আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানের নম্বর এআই১৭১ থেকে বদলে এআই১৫৯ করে এয়ার ইন্ডিয়া। এবার সেই এআই১৫৯ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়তেই পারল না।
    অন্যদিকে, ইন্ডিগোর মাসকট-কোচির বিমানে বোমাতাঙ্ক। বোমাতঙ্কের জেরে দিল্লিতে জরুরি অবতরণ করে বিমান। সেই সঙ্গে বিমান থেকে সমস্ত যাত্রীদেরও নীচে নামিয়ে আনা হয়। যাত্রীদের নিরাপদে নামানোর পর বিমান জুড়ে শুরু হয় তল্লাশি। তবে বিমানের ভিতরে সন্দেহজনক কিছু মেলেনি। ফলে উড়ানে বোমা রয়েছে বলে যে হুমকি দেওয়া হয়, তা ভুয়ো ছাড়া অন্য কিছু নয় বলে জানা যায়।