
আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬০-এ। দুর্ঘটনার দুই সপ্তাহ প ডিএনএ পরীক্ষায় এবার শেষ নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। শেষ নিহতের দেহাবশেষ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। মেডিক্যাল কর্তৃপক্ষ আগে মৃতের সংখ্যা ২৭০ বলে অনুমান করেছিল।
আমদাবাদ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট রাকেশ জোশি বলেছেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতের শেষ দেহের ডিএনএ ম্যাচিং সম্পন্ন হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৬০।
জখম তিন জনের সিভিল হাসপাতালেই চিকিৎসা চলছে। নিহত ২৪১ জন যাত্রী এবং ক্রু সদস্যের মধ্যে ২৪০ জনের মৃতদেহ আগেই শনাক্ত করা হয়েছিল এবং একজনের মৃতদেহ মেলানোর জন্য অপেক্ষা করা হচ্ছিল। আধিকারিকরা জানিয়েছেন, ডিএনএ নমুনার মিলের ফলে শেষ জনের পরিচয় নিশ্চিত হয়েছে।






