এআই অ্যান্টিবায়োটিকে ধ্বংস গনোরিয়ার ‘সুপারবাগ’

0
83
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বিজ্ঞানীরা নতুন দুটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন এবং এই কাজটি করেছেন এআই বা  কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। নতুন নতুন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধী গনোরিয়া ও এমআরএসএ  বা, মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফিলোকক্কাস অরিয়াস মোকাবিলায় কার্যকর হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি,এমআইটি-র গবেষকেরা জানিয়েছেন, এই ওষুধগুলোর পরমাণু থেকে পরমাণু সম্পূর্ণভাবে এআই দিয়ে নকশা করা হয়েছে এবং ল্যাবরেটরি ও প্রাণীর ওপর পরীক্ষায় সুপারবাগ ধ্বংস করতে সক্ষম হয়েছে।এদিকে আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গবেষকরা হাজার হাজার রাসায়নিক উপাদান বিশ্লেষণ করেছেন।কিন্তু গনোরিয়া ও এমআরএসএ ব্যাকটেরিয়া নির্মূলে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিম নিজে সম্পূর্ণ নতুন অ্যান্টিবায়োটিকের নকশা করেছে।গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সেল-এ। অন্যদিকে,গবেষকরা ৩.৬ কোটি রাসায়নিক যৌগ বিশ্লেষণ করেছেন। যেগুলোর অনেকগুলো এখনো বাস্তবে তৈরি হয়নি বা আবিষ্কৃত হয়নি।

জানা গেছে,কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন যৌগের রাসায়নিক গঠন ও ব্যাকটেরিয়ার ওপর তাদের প্রভাব বিশ্লেষণের মাধ্যমে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নতুন অ্যান্টিবায়োটিক নকশা করে। তারা দুটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করেছে।একটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ছোট ছোট রাসায়নিক ফ্র্যাগমেন্ট থেকে শুরু করে ওষুধ তৈরি করে, অন্যটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্পূর্ণ স্বাধীনভাবে নকশা করতে দেওয়া হয়।