
গুগল টিভি স্ট্রিমারে চালু হতে যাচ্ছে,জেমিনাই। এটি ধীরে ধীরে গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নেবে।কোম্পানির মতে, এই পরিবর্তনের ফলে ইউজাররা আরও বাস্তবিকভাবে ভয়েস কমান্ড ব্যবহার করে কনটেন্ট খুঁজে বের করতে পারবেন।
ইউজাররা এখন চাইলেই নিজস্ব কমান্ড বলতে পারেন যেমন,আমি ড্রামা পছন্দ করি কিন্তু আমার স্ত্রী কমেডি ভালোবাসেন। আমরা একসাথে কোন মুভিটা দেখতে পারি? বা, কোনো পুরনো সিরিজে ফিরে যেতে চাইলে বলতে পারেন আউটল্যান্ডারের আগের সিজনের শেষে কী ঘটেছিল?গুগল বলছে, জেমিনাই ফর টিভি শুধু বিনোদনেই সীমাবদ্ধ নয়। এটি মোবাইলের মতোই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে।শিশুরা টিভির মাধ্যমেও শিখতে পারবে। কেউ চাইলে বলতে পারে, আমার তৃতীয় শ্রেণির বাচ্চাকে আগ্নেয়গিরি কেন উদ্গীরণ হয় তা বুঝিয়ে দাও।এ ছাড়া জেমিনাই ইউজারদের ইউটিউব ভিডিওর সাহায্যে রান্না বা ডিআইওয়াই প্রজেক্ট শেখাতেও সাহায্য করবে।
কোম্পানিটি বলছে, রিমোটের মাইক্রোফোন বোতাম চাপলেই জেমিনাইকে অ্যাক্সেস করা যাবে। আপডেটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী ইউজারদের জন্য চালু হবে।
