
কোন টেকনোলজি যদি মদ্যপ ড্রাইভারকে ধরিয়ে দেয়, তাহলে ব্যাপারটা দারুন হয়। এমনই এক যুগান্তকারী এআই ক্যামেরা এনেছে ব্রিটেন।যা মদ্যপ চালকদের সহজেই টার্গেট করতে পারবে বলে দাবি এর নির্মাতাদের।
প্রথমবারের মতো এই এআই ক্যামেরা নিয়ে ব্রিটেনের দুই কাউন্টি ডেভন ও কর্নওয়ালে পরীক্ষা করা হচ্ছে।অত্যাধুনিক এই হেডস-আপ মেশিনটি মদ্যপান বা মাদক সেবন করেছেন এমন চালকদের টার্গেট করতে কাজ করবে এবং রাস্তায় চালকদের ব্যবহার এবং আচরণও শনাক্ত কররে এটি।পুলিশরা চাইলে চলতি পথে গাড়ি থামাতে, চালকের সঙ্গে কথা বলতে, অ্যালকোহল ও অবৈধ মাদকের জন্য রাস্তার পাশে তাদের পরীক্ষাও করতে পারবেন এ ক্যামেরার মাধ্যমে।ব্রিটেনভিত্তিক ক্যামেরা নির্মাতা কোম্পানি,অ্যাকিউসেনসাস-এর মহাব্যবস্থাপক জিওফ কলিন্স বলেছেন, এখানে অর্থাৎ ডেভন ও কর্নওয়ালে বিশ্বে প্রথমবারের মতো ক্যামেরাটির পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে পেরে আনন্দিত।কোনও সতর্কতা ছাড়াই যে কোনও কাউন্টির যে কোনও রাস্তায় দ্রুত সরানো যাবে ক্যামেরাটিকে।এমনকি চালকদের অজান্তেই তাদের চিহ্নিত করা যাবে এ ক্যামেরার মাধ্যমে, যতক্ষণ না পুলিশ তাদের ধরে ফেলছে।কলিন্স বলেছেন, কারো মুত্যু হতে পারে এমন কোনো ঘটনা ঘটার আগেই যদি তা শনাক্ত করতে পারা যায় তাহলে সবাই নিরাপদ থাকবে।উল্লেখ্য,এর আগে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার বা সিটবেল্ট না পরা চালকদের ধরতে ক্যামেরার ব্যবহারে পুলিশকে সহায়তা করেছে,অ্যাকিউসেনসাস।
বলা হচ্ছে মদ্যপ চালকদের মারাত্মক দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা ছ’গুণ বেশি তাই ডেভন ও কর্নওয়াল কাউন্টির পুলিশ আশা করছে, জীবন বাঁচাতে সাহায্য করবে অ্যাকিউসেনসাসের এই,হেডস-আপ ক্যামেরাটি।








