
ইতিহাসে প্রথমবারের মতো কোনো মানুষের সাহায্য বা তদারকি ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সাইবার আক্রমণ চালিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
নিরাপত্তা গবেষকদের লঞ্চ করা এ ঘটনা প্রযুক্তি বিশ্বে বড় মাইলফলক হলেও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন আতঙ্ক তৈরি করেছে। এ ঘটনায় মানুষের সাহায্য ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ এক সাইবার আক্রমণ চালিয়েছে একটি এআই এজেন্ট। এআই প্রযুক্তি সাইবার অপরাধীদের কাজকে আরও সহজ করে দিচ্ছে।সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ সাইবার আক্রমণে এক র্যানসমওয়্যার আক্রমণ চালিয়েছে এআই। র্যানসমওয়্যার সাইবার আক্রমণে ভুক্তভোগীরা সাধারণত নিজেদের ডেটা বা তথ্যের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য অপরাধীদের মুক্তিপণ দিতে বাধ্য হয়।মার্কিন ক্লাউড নিরাপত্তা কোম্পানি সিসডিগ-এর একটি গবেষক দল বলেছে, এ এআই আক্রমণকারীটির নাম দেওয়া হয়েছে,জেডপাফার, যা প্রথমে দুর্বল ও অরক্ষিত সার্ভারে অনুপ্রবেশ করে সার্ভার থেকে প্রয়োজনীয় পাসওয়ার্ড এবং লগইন তথ্য খুঁজে বের করে।
শেষে মূল প্রোডাকশন ডেটাবেইসটি লক বা এনক্রিপ্ট করে ডেটাবেইসটি আনলকের বিনিময়ে বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে জেডপাফার।








