গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk ফেসবুক গ্রুপে এআই ফিচার

    ফেসবুক গ্রুপে এআই ফিচার

    0
    137

    ফেসবুক গ্রুপে যুক্ত করা হবে গ্রুপ এআই চ্যাটবট। চ্যাটবটটি কাজে লাগিয়ে নির্দিষ্ট গ্রুপের সদস্যরা সহজেই নিজেদের গ্রুপ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন, যার মধ্যে আগেও জিজ্ঞাসা করা প্রশ্নগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

     

    এটি গ্রুপ অ্যাডমিনদের বড় সমস্যার সমাধান করবে। কারণ নতুন সদস্যরা সাধারণত একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করে। তবে ফিচারটি গ্রুপের অ্যাডমিনরা গ্রুপে সক্রিয় করলেও অন্যরা ফিচারটি ব্যবহার করতে পারবে। এটি বর্তমানে আমেরিকা এবং কানাডায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।পাশাপাশি,ফেসবুকের ভিডিও ট্যাবটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপডেট করা হবে। নতুন ভিডিও ট্যাবটিতে ক্লিক করে বর্তমানের মতো পর্দাজুড়ে ভিডিও প্লেয়ার ব্যবহারের পাশাপাশি নতুন ভিডিও খুঁজে পাওয়া যাবে। এই ট্যাবের মাধ্যমে ছোট, দীর্ঘ এবং লাইভ ভিডিও এক জায়গায় দেখা যাবে। সেইসঙ্গে ফেসবুক ইভেন্ট ফিচারও আপগ্রেড করা হবে। ফলে ইউজাররা তার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসন্ন বিভিন্ন ইভেন্টের সারসংক্ষেপ দেখতে পারবেন।কোম্পানির মতে, এসব তথ্য ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছানো হবে। শুধু তা-ই নয়, ফেসবুক ইভেন্টে ইনস্টাগ্রাম ইউজারদেরও আমন্ত্রণ জানানো যাবে।