গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology এআই তৈরি ছবি সংরক্ষণে চ্যাটজিপিটি

    এআই তৈরি ছবি সংরক্ষণে চ্যাটজিপিটি

    0
    212
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এখন চ্যাটজিপিটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চোখধাঁধানো ছবি তৈরি করা যায়। অনেকেই তাদের কল্পনা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কনসেপ্ট ছবি তৈরি করছেন চ্যাটজিপিটির মাধ্যমে। এসব এআই- ছবি একত্রে সাজিয়ে রাখার জন্য এবার চ্যাটজিপিটি চালু করেছে নতুন,লাইব্রেরি ফিচার, যা ছবিগুলো সহজে খুঁজে পাওয়া এবং সংরক্ষণের সুযোগ করে দেবে।

    এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের তৈরি এআই ছবিগুলো একই জায়গায় সংগঠিতভাবে দেখতে ও সংরক্ষণ করতে পারবেন।ওপেনএআই জানিয়েছে, নতুন এই সুবিধাটি শুধু প্রিমিয়াম গ্রাহকদের জন্য সীমাবদ্ধ নয়,চ্যাটজিপিটির প্লাস ও প্রো ভার্সণের পাশাপাশি বিনা মূল্যের ইউজাররাও এ সুবিধা পাবেন। ধাপে ধাপে এই ফিচারটি চ্যাটজিপিটির অ্যাপ এবং ওয়েব উভয় ভার্সণেই চালু করা হবে।এক ভিডিও বার্তায় এই নতুন ফিচারের ব্যবহারবিধি তুলে ধরেছে ওপেনএআই। সেখানে দেখা গেছে, চ্যাটজিপিটির সাইডবারে যুক্ত হয়েছে,লাইব্রেরি নামে একটি নতুন বিভাগ। ওই অংশে ক্লিক করলেই নির্দিষ্ট ইউজারের তৈরি এআই ছবিগুলো গ্রিড আকারে পর্দায় ফুটে উঠছে।

    এ ছাড়া স্ক্রিনের নিচের দিকে রয়েছে একটি বোতাম, যেখান থেকে সরাসরি নতুন ছবি তৈরি করার অপশন চালু করা যাবে। ওপেনএআই জানিয়েছে, খুব শিগগিরই ওয়েব ভার্সণেও ফিচারটি ব্যবহারের জন্য ওপেন করা হবে।চ্যাটজিপিটির এই নতুন লাইব্রেরি ফিচার ইউজারদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নিজস্ব চিন্তা ও কল্পনায় তৈরি ছবিগুলো একত্রে রাখা এবং যেকোনো সময় খুঁজে পাওয়ার সুবিধায় নিয়মিত চিত্র নির্মাতা ইউজাররা আরও বেশি উপকৃত হবেন।