দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট, এবিভিপি-র প্রচারে ট্রাম্প-মাস্ক

0
89
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রভোট। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়ন-এই চারটি সংগঠনই তাদের মতো করে প্রচার চালিয়েছে।
তবে এই ভোটে এ বার নজর কেড়েছে এবিভিপি-র প্রচার কৌশল। কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবহার করে প্রচারে নেমেছেন এবিভিপি-র প্রার্থী কুণাল চৌধরি। তাঁর হয়ে প্রচার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলা কর্তা ইলন মাস্ক এবং অ্যামাজন সিইও জেফ বেজোসও। কুণালের হয়ে প্রচার তো করেইছেন, শুধু তা-ই নয়, তাঁর হয়ে ভোট দিতেও আহ্বান জানাতে দেখা গিয়েছে। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। তিনি বলছেন, কুণাল চৌধরি খুব স্মার্ট এবং টাফ। আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, স্পেসএক্স-এর মহাকাশযানের সামনে দাঁড়িয়ে ইলন মাস্কও কুণালের হয়ে প্রচার করছেন। তিনি বলছেন, কুণাল চৌধরি রকেটের মতো। বৃহস্পতিবার দু’দফায় ভোট হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোট। দুপুর ১টা পর্যন্ত সেই ভোট হয়েছে।
দ্বিতীয় দফতার ভোট হবে দুপুর ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগণনা ১৯ সেপ্টেম্বর।