গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Technology সামনের দৃশ্য বর্ণনা করবে এআই চশমা

    সামনের দৃশ্য বর্ণনা করবে এআই চশমা

    0
    46
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সামনের দৃশ্য দেখতে না পেলেও শুনে বুঝতে পারবেন দৃষ্টিহীনেরা। লেখা পড়ে দেবে, চোখের সামনে কী কী দেখা যাচ্ছে তা-ও শোনাবে চশমা।

    এমন অডিয়ো-ভিজ়ুয়াল চশমা তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে। আর উদ্যোগ নিয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ,এমস-র।দৃষ্টিহীন বা দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে যাঁদের এমন ৫৩ জনকে এআই স্মার্ট চশমা বিনামূল্যে বিতরণ করেছে এমস।চিকিৎসকেরা জানিয়েছেন, চশমাটি চোখে দিয়ে রোজের কাজকর্ম সহজেই করতে পারবেন দৃষ্টিহীনরা। প্রতি পদক্ষেপে চশমাটি তাঁদের সহায়ক হবে। কোনও লেখা পড়তে হলে তা পড়ে দেবে, সামনে কোনও বাধা এলে তা-ও জানাবে, এমনকি পরিচিত মানুষের মুখ চিনতেও সাহায্য করবে।বলা হচ্ছে,এটি দেখতে সাধারণ চশমার মতোই, তবে এর ফ্রেমে জুড়ে দেওয়া হয়েছে উচ্চ রেজ়োলিউশনের ক্যামেরা,সেন্সর ও স্পিকার।চশমার সঙ্গে থাকবে হেডফোনও। সেটি পরলেই কথা শুনতে পাবেন ইউজাররা। সামনে থাকা দৃশ্যকে বিশ্লেষণ করে শব্দের মাধ্যমে ইউজারকে সব জানানো হবে।চশমাটিতে থাকা ক্যামেরা পরিচিত মানুষদের চিনিয়ে দেবে। যে কোনও ভাষা বুঝতে ও অনুবাদ করতে সাহায্য করবে চশমাটি।বই, সংবাদপত্র বা ডিজিটাল স্ক্রিনের লেখা পড়ে শোনাবে ইউজারদের। বাংলা, হিন্দি, ইংরেজি-সহ একাধিক ভাষা পড়তে পারবে চশমাটি।রাস্তা দিয়ে হাঁটার সময়ে জিপিএস ট্র্যাকারের কাজও করবে। চশমাটি চোখে পরা থাকলে ইউজার বুঝতে পারবেন সামনে কোনও বাধা আছে কি না, কোন দিকে মোড় নিতে হবে, কতটা হাঁটতে হবে।এমনকি ইউজার ঠিক কোন জায়গায় রয়েছেন, সেই লোকেশন ও ম্যাপও জানিয়ে দেবে চশমাটি।চশমার সেন্সর সামনে আসা বিপদ চিনতে পারবে।

    সেই মতো ইউজারকে সতর্কও করবে।এমসের চিকিৎসকেরা জানাচ্ছেন, দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে চশমাটি।