
নিউজ রুমের বিভিন্ন নতুন এআই টুল চালু করার লক্ষ্যে বেশ কিছু প্রকল্পে অনুদান দিচ্ছে মাইক্রোসফট ও ওপেনএআই।শিকাগো পাবলিক মিডিয়া, মিনেসোটা স্টার ট্রিবিউন, নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকার প্রকাশনা নিউজডে, দ্য ফিলাডেলফিয়া ইনকয়্যারার এবং সিয়াটল টাইমস, এই ক’টি সংবাদমাধ্যমকে কোম্পানি দুটি এক কোটি ডলার পর্যন্ত অনুদান দেবে।
এই অর্থে নিজেদের কাজে এআই ব্যবহার করে এ সংশ্লিষ্ট প্রকল্পের বিকাশ ও পত্রিকাগুলোর ব্যবসায়িক স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকাশনা দুই বছরের জন্য একজন করে এআই ফেলো নিয়োগ করবে। এই অনুদানের দ্বিতীয় দফায় এই আর্থিক তহবিল পেতে পারে আরও তিনটি প্রকাশনা।এদিকে, ওপেনএআই ও মাইক্রোসফট, দুই কোম্পানিই সরাসরি ২৫ লাখ ডলার করে অনুদান দেওয়ার পাশাপাশি সফটওয়্যার এবং এন্টারপ্রাইস ক্রেডিট বাবদ আরও ২৫ লাখ ডলার করে দেবে।সম্প্রতি ঘোষণা করা এই প্রকল্পে ওপেনএআই ও মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধেছে আমেরিকার লেনফেস্ট ইনস্টিটিউট অফ জার্নালিজম।এখন পর্যন্ত, সাংবাদিকতা ও এআই টেকনোলজির মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ এমনকি মামলাও হতে দেখা গেছে। ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে এরইমধ্যে মামলা করেছে সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, নিউ ইয়র্ক টাইমস, ইন্টারসেপ্ট, র স্টোরি এবং অলটারনেট কিছু প্রকাশনা চ্যাটজিপিটি’র বিরুদ্ধে তাদের নিবন্ধ চুরির অভিযোগ তুলেছে।
এ ছাড়া, অনুমতি বা ভর্তুকি ছাড়াই ওয়েব কনটেন্ট থেকে এআই মডেল প্রশিক্ষণ দেওয়া নিয়েও মামলার মুখে পড়েছে চ্যাটবটটি।তবে, কন্ডে নাস্ট’সহ কয়েকটি মিডিয়া আউটলেট অবশ্য ওপেনএআইয়ের সঙ্গে নিজস্ব কনটেন্টের স্বত্ব নিয়ে দর কষাকষি করার সিদ্ধান্ত নিয়েছে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক









