গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology এআইয়ে ওয়েবসাইটে ভিজিটর কমে যাচ্ছে: উইকি

    এআইয়ে ওয়েবসাইটে ভিজিটর কমে যাচ্ছে: উইকি

    0
    133
    ছবি সৌজন্যে : এক্স

    মানুষ এখন তথ্যের জন্য চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ও গুগলের এআই ওভারভিউস ফিচার ব্যবহার করছে।এ কারণে ওয়েবসাইটে দর্শক বা ভিজিটরের সংখ্যা ব্যাপকহারে কমে যাচ্ছে বলে জানিয়েছে উইকিপিডিয়া।

    অলাভজনক প্রতিষ্ঠান ও উইকিপিডিয়ার মূল সংগঠন ,উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, গত বছর একই সময়ের তুলনায় তাদের ওয়েবসাইটে ভিজিট বা ট্রাফিক ৮ শতাংশ কমেছে।এর কারণ বিভিন্ন সার্চ ইঞ্জিন এখন জেনারেটিভ এআই ব্যবহার করে সরাসরি উত্তর দিয়ে দিচ্ছে। ফলে তাঁদের মতো সাইটের লিংকে যাচ্ছেন না ভিজিটররা।উইকিমিডিয়া ফাউন্ডেশন নিজেদের ওয়েবসাইটের বট শনাক্তকরণ ব্যবস্থা আপডেটের পরই উইকিপিডিয়ায় মানুষের ভিজিট কমে যাওয়ার বিষয়টি তাদের নজরে আসে বলে দাবি করা হচ্ছে।এক ব্লগ পোস্টে মার্শাল মিলার লিখেছেন, এই পরিবর্তনের পর আমরা গত কয়েক মাস ধরে উইকিপিডিয়ায় মানুষের পেজভিউ কমতে দেখছি, যা ২০২৪ সালের একই মাসের তুলনায় প্রায় ৮ শতাংশের মতো কমেছে। এই কমতির কারণ, জেনারেটিভ এআই ও সোশ্যাল মিডিয়ার প্রভাব, যা মানুষের তথ্য খোঁজার ধরনে পরিবর্তন এনেছে, বিশেষ করে যখন বিভিন্ন সার্চ ইঞ্জিন সরাসরি উত্তর দিচ্ছে, বেশিরভাগ সময়ই যার উৎস হচ্ছে উইকিপিডিয়ারই তথ্য।

    তবে উইকিপিডিয়াই একমাত্র ওয়েবসাইট নয়, যার ভিজিটর সংখ্যা জেনারেটিভ এআইয়ের কারণে কমে যাচ্ছে। অনেক প্রকাশক বলছেন, তাদের কনটেন্ট থেকে তথ্য নিয়ে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি উত্তর দিলেও তাদের সাইটে ভিজিটর পাঠাচ্ছে না।