গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology ভ্রমণ পরিকল্পনায় বিপ্লব আনছে এআই

    ভ্রমণ পরিকল্পনায় বিপ্লব আনছে এআই

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স

    কিছুদিন আগেও ভ্রমণ পরিকল্পনা মানেই ছিল গাইডবই ঘাঁটা আর ইন্টারনেটে ঘণ্টার পর ঘণ্টা ধরে ভালো রেস্টুরেন্ট ও ঘুরে দেখার মতো বিভিন্ন জায়গা খোঁজা।এখন এসব ঝামেলার কাজগুলো সহজে করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর টুল ব্যবহার করছেন ভ্রমণপ্রেমীরা।

    স্কুল অফ হসপিটালিটি অ্যান্ড স্পোর্ট ম্যানেজমেন্ট-এর ইউএসএফ-এর সহকারী অধ্যাপক সেডেন ডোগান বলছেন, এ পরিবর্তনটি কেবল সাময়িক কোনো ট্রেন্ড নয়, বরং এর পেছনের কারণটা আরও গভীর।এ বিষয়টিই এখন স্বাভাবিক। ডোগানের গবেষণায় উঠে এসেছে, দিন দিন আরও বেশি এআইয়ের তৈরি পরামর্শের ওপর নির্ভর করছেন ভ্রমণকারীরা।তিনি বলেছেন, গবেষণার প্রাথমিক বিভিন্ন ফলাফলে ইঙ্গিত মিলেছে, বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কখনও কখনও ভুল তথ্য দেয় বা বিভ্রান্তিকর কিছু উপস্থাপন করে। এরপরও মানুষ এসবের ওপর অনেক বেশি ভরসা করছে।এদিকে এসব টুলের প্রতি মানুষের আগ্রহের মূল কারণ হচ্ছে,এগুলো মুহূর্তের মধ্যে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে। যেমন,হোটেলের দাম তুলনা করা, রিভিউ পড়া ও এমন সব ধরন খুঁজে বের করা, যা একজন ভ্রমণকারী করলে ঘণ্টার পর ঘণ্টা সময় নিত।

    অন্যদিকে,এআই কেবল ভ্রমণকারীদের ক্ষেত্রেই প্রভাব ফেলছে না, বরং দাম পরিবর্তন ও গ্রাহক সেবা ব্যবস্থাপনার জন্যও এআই ব্যবহার করছে বিভিন্ন হোটেল ও এয়ারলাইনগুলো। তবে প্রযুক্তি যত বেশিই ব্যবহৃত হোক না কেন ডোগানের ধারণা, আতিথেয়তার ক্ষেত্রে মানুষের স্পর্শই সবসময় মুখ্য থাকবে।