বইমেলার উদ্বোধন, মুখ্যমন্ত্রীকে ভাবাচ্ছে এআই

0
99
ছবি সৌজন্যে : নিজস্ব
এআইয়ের দাপটে বইয়ের প্রতি ঝোঁক কি কমছে। বইমেলার উদ্বোধনে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বইমেলার উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এখন হাতে এসে গিয়েছে স্মার্টপোন, কম্পিউটার, এআই। এর দাপটে কি বইয়ের প্রতি ঝোঁক কমছে। প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যাঁরা বইপ্রেমী তাঁরা কিন্তু ঠিকই রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যখন জেলায় যাওয়ার সুযোগ হয়। যতটুকু টাইম পান, বই লেখেন। প্লেনে যেতে যেতেই বই লেখেন। প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৪৯ বার হাতুড়ি পিটিয়ে বইমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছেন ৫০ তম বইমেলার আগে ৫০-র ডাক শুরু হয়ে গিয়েছে। তিনি বলেছেন সবার আবেগ এই বইমেলার সঙ্গে জড়ি। বিশেষ করে বিশ্ব সাহিত্যে বিশ্বমিলন মেলায় পরিণত হয় কলকাতা বইমেলা। পৃথিবীর প্রাচীনতম বইমেলা এটি। তাঁর দাবি আগেরবার ২৭ লাখ মানুষ এসেছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় ২৩ কোটি টাকার মত।
এবার হয়ত সেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে। এখানে ১১০০ টি স্টল রয়েছে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় কোনও এন্ট্রি ফি নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার বইমেলায় ২০টি দেশ যোগদান করেছে