গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk ইউটিউব শর্টসে এআই মডেল

    ইউটিউব শর্টসে এআই মডেল

    0
    145

    গুগল তাদের নতুন এআই মডেল,ভিও তৈরি ও প্রশিক্ষণের জন্য ইউটিউবের নির্দিষ্ট ভিডিও কনটেন্ট ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রশিক্ষণের জন্য ইউটিউবের কনটেন্ট বেছে নেওয়া হয়েছে, যা সবার জন্য ওপেন।

     

    ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভোলিচ বলেছেন, বিভিন্ন ধরনের এআই মডেলের প্রশিক্ষণে ওপেন কনটেন্ট ব্যবহার করা হয়, ইউটিউবও তার মধ্যে অন্তর্ভুক্ত।  ২০২৪ সালে গুগলের ডেভলপার সম্মেলন আই/ও-তে নতুন এআই ভিডিও মডেল ভিও লঞ্চ করা হয়। এটি অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহার করে উন্নতমানের ভিডিও তৈরি করতে সক্ষম। ভিও মডেলটি ওপেনএআইয়ের সোরা, রানওয়ে, পিকা এবং ইরেভারেন্ট ল্যাবসের মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।এই এআই দিয়ে ১০৮০ পিক্সেলের ছ’ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায় এবং এতে সিনেম্যাটিক আবহ ও ফিল্টার অ্যাড করার সুবিধা রয়েছে। ভিও মডেলটি ভিডিওতে নানা ট্রানজিশন ও ফিল্টার অ্যাড করার পাশাপাশি ইউজারদের জন্য আরও উন্নতমানের ভিডিও তৈরির সুযোগ দেয়। তবে প্রতিটি এআই ভিডিওতে ডিপমাইন্ডের জলছাপ থাকবে, যা নির্দেশ করবে যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি। গুগল আরও জানিয়েছে, ইউটিউব শর্টস প্ল্যাটফর্মেও ভিও এআই মডেলটি যুক্ত করা হচ্ছে।এর ফলে ইউটিউব ইউজাররা দ্রুত এবং সহজে ভিডিও তৈরি করতে পারবেন।গুগলের এআই টেকনোলোজি দিয়ে সহজে পছন্দমতো ভিডিও তৈরি করা যাবে, যা ভিডিও নির্মাণে একটি নতুন দিগন্ত ওপেন করবে।