এআই ওভারভিউ,গুগলের বিরুদ্ধে মামলা

0
121
ছবি সৌজন্যে : সংগৃহীত

এবার সার্চ রেজাল্টে বিতর্কিত এআই ওভারভিউজ ফিচারের কারণে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন এক শিক্ষাবিষয়ক পরিষেবা কোম্পানি।শিক্ষা প্রতিষ্ঠান চেগ বলছে,তাদের ইন্টারনেটের কার্যক্রমে গুগলের এই ফিচারটি এতটাই প্রভাব ফেলেছে যে,এর কারণে কোম্পানিটির ট্রাফিক ও রাজস্ব নাটকীয়ভাবে ক্ষতির মুখে পড়েছে।এদিকে,গত বছর নিজেদের এআই ওভারভিউ ফিচারটি চালু করেছে গুগল।

যার লক্ষ্য,কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইউজারদের প্রশ্নের আরও সুনির্দিষ্ট উত্তর দেওয়া, যাতে তারা যে তথ্য খুঁজছেন তা খুঁজে বের করতে পারেন।তবে বিভিন্নভাবে বিতর্কিত প্রমাণিত হয়েছে গুগলের এই ফিচারটি।ভুল তথ্য বা রসিকতাকে প্রামাণিক উপাদান হিসেবে উপস্থাপন করার অভিযোগের পাশাপাশি কেউ কেউ দাবি করেছেন,যেসব ওয়েবসাইট থেকে গুগল তথ্য সংগ্রহ করছে তাতে তাদের ক্ষতি হচ্ছে।

কারণ সেসব ওয়েবসাইট থেকে ইউজারদের সরাসরি ক্লিক করে ওইসব তথ্য পড়ার প্রবণতা কমে গেছে।সমালোচকদের মধ্যে অনলাইন কোম্পানি চেগ’ও রয়েছে।কোম্পানিটি এই সপ্তাহে একটি অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছে গুগলের বিরুদ্ধে। চেগ যুক্তি দিয়েছে, মার্কিন সার্চ জায়ান্টটির এই ফিচার অন্যদের প্রতিযোগিতা করাকে অসম্ভব করে তুলছে।