গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপে এআই ছবি

    হোয়াটসঅ্যাপে এআই ছবি

    0
    228
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং প্ল্যাটফর্মেও যুক্ত হয়েছে এআই। ফলে এসব প্ল্যাটফর্ম ব্যবহার আরও মজার এবং নিরাপদ হচ্ছে।মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অনেক আগেই অ্যাড হয়েছে এআই। মেটা এআইয়ের ইন্টিগ্রেশনের সাহায্যে নিজেদের কনভার্সেশন থেকে ইউজাররা কল্পনার মতো এআই ছবি সরাসরি তৈরি করতে পারবেন।

    হোয়াটসঅ্যাপ থেকেই মেটাকে আপনার কল্পনার বিস্তারিত জানালে ছবি বানিয়ে দেবে। প্রথমে যে কোনো ইন্ডিভিজ্যুয়াল অথবা গ্রুপ চ্যাট ওপেন করুন। মেসেজ ফিল্ডে গিয়ে অ্যাট টাইপ করতে হবে এবং এরপর ইংরেজিতে ইমাজিন সিলেক্ট করতে হবে।

    এবার নিজের বক্তব্য বা ইউজার যা চাইছেন, তা লিখতে হবে।এরপর সেন্ড অপশনে ট্যাপ করতে হবে।এবার ইউজারের চ্যাটে এআই-জেনারেটেড ছবি সরাসরি চলে আসবে। শেয়ার্ড কনভার্সেশনে কোল্যাবোরেটিভ ক্রিয়েটিভিটি এনেবল করে এটি। চ্যাটের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে।