এআইকে অন্ধ বিশ্বাস নয়: সুন্দর পিচাই

0
83
ছবি সৌজন্যে : এক্স
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রতিটি কথা অন্ধভাবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই।
এক বেসরকারিমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত বিশ্ব পরিবর্তন করলেও এর ঝুঁকি ও সীমাবদ্ধতা রয়েছে। সুন্দর পিচাইয়ের মতে, প্রযুক্তি যত শক্তিশালী হবে, এর ভুল ব্যবহারের সম্ভাবনাও তত বাড়বে। তাই অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক।
সুন্দর পিচাই বলেছেন, এ বিষয়টি প্রমাণ করে যে তথ্যের একটি বহুমুখী ইকোসিস্টেম জরুরি যেখানে মানুষ কেবল এআই নির্ভর না হয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করতে পারে। তিনি আরও উল্লেখ করেছেন, এআই নির্ভর ভবিষ্যৎ নিরাপদ করতে হলে আন্তর্জাতিক সঠিক নীতি, নিয়ন্ত্রণ এবং নৈতিক কাঠামো তৈরি করা জরুরি। কেবল বড় প্রযুক্তি প্রতিষ্ঠান নয়, সরকার, গবেষক ও সাধারণ মানুষেরও সমন্বিত ভূমিকা থাকা উচিত।