গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International এআই’কে কারোর ওপর ছেড়ে দেওয়া যাবে না : গুতেরেস

    এআই’কে কারোর ওপর ছেড়ে দেওয়া যাবে না : গুতেরেস

    0
    36
    ছবি সৌজন্যে : এক্স

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ঝুঁকি নিয়ে প্রযুক্তি বিশ্বের নেতাদের সতর্ক করেছেন রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এআই’কে কারো খামখেয়ালির ওপর ছেড়ে দেওয়া যাবে না।

    ভারতে আয়োজিত এক বিশ্ব এআই সম্মেলনে রাষ্ট্রসংঘ প্রধান এই সতর্কবার্তা দিয়েছেন। দ্রুত অগ্রসরমান এই প্রযুক্তিতে সবার সমান অধিকার নিশ্চিত করতে তিনি প্রযুক্তি জগতের ধনকুবেরদের ৩ বিলিয়ন বা,৩০০ কোটি ডলারের একটি বিশ্ব তহবিলে সহায়তার আহ্বান জানান।তিনি বলেছেন, এআই সবার জন্য হওয়া উচিত। গুতেরেস সতর্ক করে বলেছেন, এআই-এর ভবিষ্যৎ কেবল অল্প কয়েকটি দেশ ঠিক করবে কিংবা অল্প কয়েকজন ধনকুবেরের মর্জিতে চলবে, এমনটা হতে পারে না। দ্রুত পদক্ষেপ না নিলে বিশ্বজুড়ে বৈষম্য আরও বাড়বে।রাষ্ট্রসংঘ মহাসচিব আরও বলেছেন, সঠিকভাবে ব্যবহার করা গেলে চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে এআই। এটি শিক্ষার সুযোগ বাড়াতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় এবং গুরুত্বপূর্ণ সরকারি সেবা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখতে পারে।

    গুতেরেস মনে করেন, এই বিনিয়োগ না করলে অনেক দেশ এআই যুগ থেকে ছিটকে পড়বে, যা বিশ্বজুড়ে ব্যবধান আরও বাড়িয়ে দেবে। তিনি জানিয়েছেন, এআই-এর কারণে বিদ্যুৎ ও জলের চাহিদা ব্যাপক হারে বাড়ছে। তাই ডেটা সেন্টারগুলোতে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যাতে সাধারণ মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব না পড়ে।