
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি বিউটি ব্র্যান্ড্রের সঙ্গে মিলে এমন পরার জন্যে পাতলা এক স্মার্ট স্টিকার তৈরি করেছেন, যা ত্বকের বয়স বাড়ার প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারে বলে দাবি তাদের।
কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ার বিউটি কোম্পানি আমোরপ্যাসিফিক-এর সঙ্গে মিলে এ ধরনের পরার জন্যে ইলেকট্রনিক স্কিন তৈরি করছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি’র গবেষকরা।স্কিনসাইট নামের এ ডিভাইসটি ত্বকের বার্ধক্য নিয়ে রিয়াল-টাইম তথ্য দিতে ও ব্যক্তিগতভাবে কার কী ধরনের ত্বকের যত্ন প্রয়োজন তা জানাতে পারে। এ সপ্তাহে সিইএস ২০২৬ ইনোভেশন অ্যাওয়ার্ড-এর জন্যও নির্বাচিত হয়েছে,স্কিনসাইট।
ডিভাইসটি ব্লুটুথওয়ালা এক ছোট সেন্সর প্যাচ, যা ত্বকে লেগে থাকে ও মোবাইল অ্যাপের সঙ্গে কাজ করে।ত্বকের টানটান ভাব, ইউভি রশ্মির এক্সপোজার,তাপমাত্রা ও আর্দ্রতার মতো গুরুত্বপূর্ণ তথ্য ট্র্যাক করতে পারে এই ডিভাইস।
