গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology হাতি শিকার ঠেকাতে এআই

    হাতি শিকার ঠেকাতে এআই

    0
    130
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এআই কেবল মানব কল্যাণেই নয়, প্রাণীদের জন্যও সহায়ক হতে পারে। সম্প্রতি হাতি শিকার ঠেকাতে নতুন এক এআই টুল তৈরি করেছেন গবেষকরা।পোচনেট’ নামের নতুন এ এআই টুলটিকে হাতির জিপিএস ডেটা ও এদের আচরণগত জ্ঞানকে একসঙ্গে করে তৈরি করেছেন গবেষকরা। তাদের দাবি, মালয়েশিয়ার রাজ্য সাবাহে চোরা হাতি শিকারের পূর্বাভাস দিতে ও ঠেকাতে সাহায্য করবে এই টুল।

    মেশিন লার্নিং ও স্মার্ট ডেটাবেইজ ব্যবহার করে কার্ডিফ ইউনিভার্সিটি’র স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেটিক্স এবং স্কুল অফ বায়োসায়েন্সেস-এর গবেষকরা এমন এক সিস্টেম তৈরি করেছেন, যা হাতি শিকারের ঝুঁকির বিষয়টি পূর্বাভাস দিতে পারবে।গবেষকরা বলছেন, পোচনেট তৈরি করা হয়েছে হাতির ভৌগোলিক অবস্থান সম্পর্কে পূর্বাভাস দিয়ে সাহায্য করার জন্য। আগে থেকে চিহ্নিত বিপজ্জনক এলাকায় হাতির বিচরণের ওপর ভিত্তি করে এর শিকারের ঝুঁকি শনাক্ত করতে এ তথ্য ব্যবহার করবে এআই টুলটি।হাতির চলাচলের পূর্বাভাস দেওয়ার জন্য এ জিপিএস ডেটায় বিশেষ ধরনের এআই অর্থাৎ সিকোয়েন্সিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে বিশ্লেষণ করা হয়েছে, যেখানে অর্থবহ উপায়ে এআইয়ের নলেজ গ্রাফে যোগ করা হয়েছে এসব পূর্বাভাসকে। তারপরে পোচনেট এক নিয়মমাফিক সিস্টেম ব্যবহার করে শিকারের নিয়ম প্রয়োগ করে ও ডেটাতে লুকানো প্যাটার্ন শনাক্ত করে।এদিকে হাতি শিকার ঠেকাতে আগের বিভিন্ন পদ্ধতিতে কেবল কয়েকটি নির্দিষ্ট দিকের ওপরই নজর দেওয়া হয়েছে।যেমন,সামাজিক নেটওয়ার্ক বিশ্লেষণ, মাল্টিমিডিয়া ডেটা মাইনিং বা সীমানা টহলের মতো ডেটার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বিভিন্ন মডেল।

    তবে পোচনেট পদ্ধতিতে বন্যপ্রাণীদের চলাফেরা বোঝার দিকটিও যোগ করেছেন গবেষকরা।গবেষকরা বলছেন, সাবাহে হাতির চোরাশিকার বিরোধী অভিযানের কৌশল সম্পর্কে কতৃপক্ষকে জানাতে সাহায্য করবে পোচনেট। এটি এমন এলাকায় মোশন অ্যাক্টিভেটেড ক্যামেরা ট্র্যাপ তৈরিতেও সাহায্য করতে পারে, যেখানে হাতির শিকারের সম্ভাবনা সবচেয়ে বেশি।