অরুণাচলে চিনা ফৌজ-র গতিবিধি জানতে এআই

0
88
ছবি সৌজন্যে : এক্স

অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনা ফৌজ কি সক্রিয় হচ্ছে বা অনুপ্রবেশের চেষ্টা করছে কি না তা বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আগাম সতর্ক হয়ওয়ার চেষ্টা করছে ভারতীয় সেনা।  দিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর মঞ্চে এমনই দাবি করেছেন কমান্ডার-ইন-চিফ স্ট্যাটেজিক ফোর্সেস কমান্ড-এর লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিংহ রানা।

প্রতিরক্ষা ক্ষেত্রে এআই যে বড় ভূমিকা নিতে চলেছে, অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কী ভাবে এআই-কে কাজে লাগাচ্ছে ভারতীয় সেনা সেই আলোয় তুলে ধরেন লেফটেন্যান্ট জেনারেল। তিনি জানিয়েছেন, খুব কম খরচে এবং স্থানীয় ভাবে তৈরি এআই ব্যবস্থাকে অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কাজে লাগানো হয়েছিল।

সেই ব্যবস্থাই ভারতীয় সেনাকে সতর্ক করে দেয় যে, চিনা ফৌজ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অতি সক্রিয়। নতুন সামরিক ঘাঁটি বানানোর কাজ শুরু করেছে তারা।