
আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এআইএডিএমকের সঙ্গে জোট করে লড়বে বিজেপি। রবিবার সন্ধ্যায় তামিলনাড়ুর পুডুকোট্টা জেলায় ‘তামিলাগাম থালাই নিমিরা তামিলানিন পায়ানাম যাত্রা’ নামক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন, তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে ও বিজেপির অন্যান্য শরিক দলগুলির সঙ্গে জোট বেঁধে কংগ্রেস ও ডিএমকের বিরুদ্ধে লড়বে বিজেপি। সব মোর্চাতেই ডিএমকে সরকার ব্যর্থ হয়েছে। জনগণকে তিনি বলতে চান ২০২৬ এর এপ্রিলে তামিলনাড়ুতে এনডিএ সরকার গঠন হবে।
পাশাপাশি তামিলনাড়ুকে দুর্ভাগ্যবশত দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে আখ্যা দিয়েছেন অমিত শাহ। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, তামিলনাড়ু সরকারের একমাত্র উদ্দেশ্য এটাই মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের পুত্র উদয়নিধিকে মুখ্যমন্ত্রী পদে আসীন করা।







