গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Birbhum এবার কাজলের দরবারে অনুব্রত পন্থীরা

    এবার কাজলের দরবারে অনুব্রত পন্থীরা

    0
    289
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অডিও ক্লিপ বিতর্কের মধ্যে এবার কাজল শেখের দরবারে অনুব্রত ঘনিষ্ঠরা। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্ব সহ প্রায় ১০০ জন নেতা কাজল শেখের সঙ্গে দেখা করেছেন।
    বুধবার শান্তিনিকেতনে বনডাঙা কার্যালয়ে কাজল শেখের সঙ্গে দেখা করে সরাসরি উপপ্রধান সহ নেতাকর্মীরা বলেছেন এবার থেকে কাজল শেখের নেতৃত্বে চলবে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বীরভূমে কি ক্ষমতার হাতবদল হচ্ছে। বনগ্রাম অঞ্চলে কয়েকমাস ধরে পঞ্চায়েতের সাংগঠনিক ও প্রশাসনিক কাজে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ওই পঞ্চায়েতের উপপ্রধানের দাবি সেই সমস্যা নিয়ে বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের কাছে গিয়েছিলেন। কিন্তু সমস্যার সুরাহা তো হয়নি।
    উল্টে অপদস্থ হতে হয়েছেন। সেই সমস্যাগুলো সমাধানের জন্য বুধবার জেলা সভাপধিপতি কাজল শেখের দ্বারস্থ হয়েছেন।