গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk উঠল কর্মবিরতি, কাজে ফিরছেন দিল্লি এইমস-র চিকিৎসকরা

    উঠল কর্মবিরতি, কাজে ফিরছেন দিল্লি এইমস-র চিকিৎসকরা

    0
    301
    The strike was called off Delhi AIIMS doctors are returning to work
    The strike was called off Delhi AIIMS doctors are returning to work
    সুপ্রিম কোর্টের আশ্বাসে ১১ দিন পর অবশেষে কর্মবিরতি তুলে নিয়েছেন এইমস-র আন্দোলনরত চিকিৎসকরা।
    বৃহস্পতিবার থেকেই তাঁরা কাজে ফিরছেন। স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় আশ্বাস দেওয়ার জন্য দেশের শীর্ষ আদালতকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা। কলকাতার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শামিল হয়েছিল দিল্লি এমসের জুনিয়র চিকিৎসকদের সংগঠন আরডিএ। গত ১১ দিন ধরে তারা কর্মবিরতি পালন করেছে। জুনিয়র চিকিৎসকেরা জরুরি পরিষেবা ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ রেখেছিলেন। এমনকি, বিচার চেয়ে রাজধানীর রাস্তায় স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনেও কর্মসূচি পালন করতে দেখা যায় তাঁদের। নির্মাণ ভবনের সামনে তাঁরা রোগীদের চিকিৎসা করেছিলেন। আর জি কর মামলার শুনানির দিনেই আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেন প্রধান বিচারপতি। এর পর দিল্লি এমস কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করল।