গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata তাল কাটলো ওয়েইসি -হুমায়ুনের, একাই লড়বে মিম 

    তাল কাটলো ওয়েইসি -হুমায়ুনের, একাই লড়বে মিম 

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    হুমায়ুন কবীরের সঙ্গ ছাড়লেন আসাদউদ্দিন ওয়েইসি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাঁর দল মিম একক ভাবেই লড়াই করবে। শুক্রবার ভোরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই ঘোষণা করেছে মিম।
    পরে পোস্টটি শেয়ার করেন ওয়েইসি নিজেও।শুক্রবার ওয়েইসির দলের তরফে ওই পোস্টে লেখা হয়, মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আর সেই কারণেই মিম হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে।বৃহস্পতিবার একটি  ভিডিয়ো  প্রকাশ্যে আসে যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে দেখা এবং শোনা যায়, মুর্শিদাবাদে  বাবরি মসজিদ নির্মাণকে সামনে রেখে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল করতে উদ্যোগী হয়েছিলেন। সেই ডিলে বিজেপি যদি রাজ্যে সরকার গড়তে পারে তা হলে ডেপুটি মুখ্যমন্ত্রী হওয়ার দরকষাকষিও করেছেন হুমায়ুন। একই সঙ্গে বাবরি মসজিদ তৈরির নামে নামে মুসলিম আবেগের কথাও বলেছেন তিনি।আর ঠিক তার পরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে আসাদউদ্দিন ওয়েইসি-র দলের তরফে।   ওয়েইসির সিদ্ধান্ত নিয়ে হুমায়ুন কবির বলেন,উনি যেকোনো সিদ্ধান্ত নিতেই পারেন।
    এই ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। এছাড়াও তিনি বলেছেন তাঁর দল ১৮২টি আসনে লড়ছে। সেখানে যথাযথ ভাবে প্রচার চলবে। তিনি আশাবাদী যে,তাঁরা  উল্লেখযোগ্য ফলাফল করবেন।