গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা এআইএমপিএলবি-র 

    অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা এআইএমপিএলবি-র 

    0
    91
    AIMPLB opposes Uniform Civil Code
    AIMPLB opposes Uniform Civil Code
    অভিন্ন দেওয়ানি বিধি গ্রহণযোগ্য নয়। এমনটাই জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড। এআইএমপিএলবি জানিয়েছে, অভিন্ন তথা ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি তারা মানবে না।
    একটি প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে, প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার আহ্বানের বিরোধিতা করা হচ্ছে। তাঁর ব্যক্তিগত আইনকে অত্যন্ত আপত্তিজনক বলে মনে করা হচ্ছে। তাদের মতে, শরীয়ত আবেদন আইন (১৯৩৭) এবং ভারতীয় সংবিধান অনুযায়ীও এই অধিকার তাদের প্রাপ্য। সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ অনুযায়ী, দেশের সকল নাগরিকের ধর্ম পালন, প্রচার এবং অনুশীলনের মৌলিক অধিকার রয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সমাজের একটি বড় অংশ বিশ্বাস করে বর্তমান দেওয়ানি বিধি একটি বৈষম্যমূলক নাগরিক আইন।