
রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বায়ুসেনার ফাইটার জেট ভেঙে পড়ে পাইলটের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে।
সূত্রে খবর, বিমান ভেঙে পড়ে আরও দু জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। জেলাশাসক অভিষেক সুরানা এবং স্থানীয় পুলিশ কমকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, বিমান দুর্ঘটনার পরপরই মাঠে আগুন লেগে যায়। তাঁরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। উল্লেখ্য, গত এপ্রিল মাসে গুজরাটের জামনগরের কাছে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। যেখানে পাইলট সিদ্ধার্থ যাদব, অন্যজনের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারান।







