এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশে চালু ‘র‍্যাট’

0
130
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে অমৃতসর থেকে বামিংহাম এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝ আকাশে সক্রিয় হয়ে গিয়েছে ইমারজেন্সি এয়ার টার্বাইন।
তবে র‍্যাট চালু হয়ে গেলেও সুরক্ষিত ভাবেই বার্মিংহামে অবতরণ করেছে সেটি। তবে উড়ানটি আপাতত গ্রাউন্ডেড। বিমানটিকে খুঁটিয়ে পরীক্ষার পরই পরবর্তী উড়ানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাঞ্জাবের অমৃতসর থেকে ব্রিটেনের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি অবতরণ কিছু আগেই আচমকা বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছে। তবে, চালকরা অত্যন্ত সতর্কতার সঙ্গেই বিমানের র‍্যাট সিস্টেম সক্রিয় করে দিয়েছেন। যার ফলে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই দুর্ঘটনার কবলে পড়েছিল। ভয়াবহ এই দুর্ঘটনায় সবমিলিয়ে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণও প্রশ্নের আওতায় চলে আসে।
যদিও দাবি করা হয়েছে, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। তবে এয়ার ইন্ডিয়া নিয়ে বিতক অব্যাহত থেকেছে দুর্ঘটনার বহু পরেও।