
পহেলগাঁও হামলা এবং পরবর্তী অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে বন্ধ পাকিস্তানের আকাশসীমা। ভারতীয় বিমান সংস্থাগুলি পড়শি দেশের আকাশপথ ব্যবহার করতে না পারায় বেড়েছে সমস্যা।
এই অবস্থায় চিনের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইছে এয়ার ইন্ডিয়া। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, পাক আকাশসীমা বন্ধ হওয়ায় এয়ার ইন্ডিয়ার বিমানগুলির জ্বালানি খরচ প্রায় ২৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশপাশি কিছু দূরপাল্লার রুটে ভ্রমণের সময় প্রায় তিন ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার ফলে কর জমা দেওয়ার আগে হওয়া মুনাফার উপর বার্ষিক প্রভাব পড়েছে ৪৫৫ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের ক্ষতির পরিমাণ ছিল ৪৩৯ মিলিয়ন ডলার।
এয়ার ইন্ডিয়ার অনুমান, চিনের হোটান রুটে বিমান চলার সুযোগ পেলে অতিরিক্ত জ্বালানি এবং বিমান চলাচলের সময় উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।








