গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অভিশপ্ত ১৭১ নম্বরকে বিদায় জানাচ্ছে এয়ার ইন্ডিয়া

    অভিশপ্ত ১৭১ নম্বরকে বিদায় জানাচ্ছে এয়ার ইন্ডিয়া

    0
    182
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর তাদের কোনও বিমানেই ১৭১ সংখ্যাটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।
    বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৭১ সংখ্যাকে বিদায় জানিয়ে এবার ১৫৯ নম্বর ব্যবহার করতে চাইছে এয়ার ইন্ডিয়া। কোনও নির্দিষ্ট সংখ্যার বিমান বড়সড় বিমান দুর্ঘটনার কবলে পড়লে ওই সংখ্যা পুনরায় ব্যবহার না-করাই দস্তুর।
    প্রচলিত সেই রীতি মেনেই আহমেদাবাদ-গ্যাটউইক বিমানের সংখ্যা বদলে দিচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসও তাদের কোনও বিমানে ১৭১ সংখ্যাটি রাখছে না। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া।