৩০ কেবিন ক্রু-কে বরখাস্ত এয়ার ইন্ডিয়ার

0
462
Air India sacks 30 cabin crew
Air India sacks 30 cabin crew
গণছুটি নেওয়ার এবার একসঙ্গে ৩০ জনের বেশি কেবিন ক্রু-কে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া। ওই কর্মীদের ইমেল মারফৎ জানিয়ে দেওয়া হয়েছে গণহারে ছুটি নিয়ে তাঁরা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।
তাছাড়া এভাবে বিনা নোটিসে ছুটি নেওয়াটা কোম্পানির নিয়মের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই গণছুটিতে চলে যান এয়ার ইন্ডিয়ার কমপক্ষে ৩০০ ক্রু। সকলেই সিক লিভ নিয়ে নেন। নিজেদের মোবাইলও অফ করে দেন যাতে যোগাযোগ করা না যায়। এর জেরে বাতিল করে দিতে হয় কমপক্ষে ৭৮টি বিমান। ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। তুমুল অশান্তি হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে যাত্রীদের টিকিটের দাম রিফান্ড করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে।হঠাৎ করে একসঙ্গে এতজন কর্মীদের ছুটি নেওয়ায় যে অব্যবস্থার সৃষ্টি হয়েছিল, তার জেরেই শাস্তি স্বরূপ ৩০ জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সরকার থেকে টাটা গ্রুপের হাতে মালিকানা বদল হওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে সমস্যা দেখা দিয়েছে। নতুন এমপ্লয়মেন্ট টার্মের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা।