
আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ঘটনার তদন্ত রিপোর্ট নিয়ে বার বার আপত্তি জানিয়েছিলেন ওই বিমানের ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের বাবা। এ বার তিনি এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস একসঙ্গে রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে।
ওই আবেদনে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। এএআইবি-র তদন্ত বন্ধ ঘোষণা করা, যাবতীয় তথ্যপ্রমাণ আদালতের নজরদারিতে থাকা কমিটির হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি জানানো হয়েছে। নিরপেক্ষ উড়ান বিশেষজ্ঞ এবং টেকনিক্যাল এক্সপার্টদের কমিটিতে রাখার দাবি জানানো হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, আবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করা হয়নি অসম্পূর্ণ এই তদন্তে। এর ফলে ভবিষ্যতে যাত্রী সুরক্ষা বিঘ্নিত হবে। উড়ানের ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, যা সংবিধানের ২১ নম্বর ধারা লঙ্ঘনের সামিল।’ যদিও এএআইবি-র তরফে জানানো হয়েছে, পুরো তদন্তটাই প্রাথমিক স্তরে রয়েছে। এখনই সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্তে আসা উচিত নয়।




