গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ৩৫ হাজার ফুট উচ্চতায় বিপত্তি, এয়ার ইন্ডিয়ায় অসুস্থ ১১

    ৩৫ হাজার ফুট উচ্চতায় বিপত্তি, এয়ার ইন্ডিয়ায় অসুস্থ ১১

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইগামী বিমানে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১১ জন যাত্রী ও বিমানকর্মী। সোমবার মুম্বই ফেরার পথে মাঝ-আকাশে মাটি থেকে প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় ঘটনাটি ঘটেছে। বিবৃতি দিয়ে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এয়ার ইন্ডিয়াও।
    বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার এআই ১৩০ বিমানে ঘটনাটি ঘটে। বোয়িং ৭৭৭ বিমানটি দুপুর নাগাদ লন্ডনের হিথরো থেকে উড়েছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন যাত্রী। সঙ্গে ছ’জন বিমানকর্মীও অসুস্থতা বোধ করতে শুরু করেন।
    তাঁদের মধ্যে এক জন জ্ঞান হারিয়ে পড়ে যান। বাকিদেরও মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমির মতো উপসর্গ দেখা দেয়। ওই অবস্থাতেই কোনও মতে বিমানটি মুম্বই পৌঁছয়। অবতরণের পরেই সঙ্গে সঙ্গে ছুটে যায় মেডিক্যাল দল। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, যাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছেন।