এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমানে যান্ত্রিক ত্রুটি

0
136
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
এবার যান্ত্রিক ত্রুটির কারণে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের টেকঅফ বাতিল হয়েছে দিল্লি বিমানবন্দরে। উড়ানের ঠিক আগের মুহূর্তে গোলমাল ধরা পড়ে বিমানটিতে।
যার পরে বিমান সংস্থা উড়ান স্থগিত করে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, দিল্লিতে একটি বিমানের সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই টেকঅফ বাতিল করা হয়। সূত্রের খবর, ককপিটের বিমানের বিভিন্ন প্যারামিটারগুলির ডিসপ্লেতে সমস্যা দেখা দেয়।
সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছিল না। এই কারণেই উড়ান বাতিল করেন বিমানচালক। যাত্রীদের জন্য মুম্বইগামী বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়। যাবতীয় অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা।